রাজনৈতিক সুবিধাবাদ
ফ্যাসিবাদের রন্ধ্রে রন্ধ্রে শুনি বিবেক বিক্রির প্রতিধ্বনি
ফ্যাসিবাদ কেবল কোনো শাসকের ক্ষমতাকেন্দ্রিক দুঃশাসনের নাম নয়; বরং এর বিস্তার ঘটে অনুগত কণ্ঠের অপপ্রচার, সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থরক্ষা এবং অন্যায়ের পক্ষে বিবেকহীন সাফাই গাওয়ার মধ্য দিয়ে। শাসকের পতন ঘটলেও তার দোসরদের মানসিকতা ও নিপীড়নের ভাষ্য টিকে থাকলে গণতন্ত্রের জন্য তা গভীর সংকট তৈরি করে।